১৪ জুলাই ২০১৩ - ১৯:৩০
‘মুরসি মার্কিন-ইসরাইল জোটের ষড়যন্ত্রের শিকার’

মিশরের ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বা এফজেপি বলেছে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলি জোটের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হয়েছেন।

বার্তা সংস্থা আবনা : মিশরের ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বা এফজেপি বলেছে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলি জোটের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হয়েছেন। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন, এফজেপি’র উপ প্রধান এসাম আল-আরিয়ান।

তিনি বলেন, “মুরসি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখনই তা ছিল মার্কিন-ইসরাইল জোটের জন্য বড় বিস্ময়ের ব্যাপার এবং বড় মর্মবেদনার কারণ।” এসাম আল-আরিয়ান বলেন, প্রেসিডেন্ট মুরসি ইখওয়ানুল মুসলিমিন থেকে এসেছিলেন যে সংগঠনটি পারস্পরিক সম্মান ও সম্পর্কের ভিত্তিতে সব জাতির সঙ্গে সহযোগিতা করতে চায়। 

এফজেপি নেতা এসাম দাবি করেন, মুরসি ক্ষমতায় আসার পর ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারত, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন যা ছিল মিশরের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন। এসাম আরো  বলেন, মিশরে সামরিক ক্যু’ করা হয়েছে প্রধানত দেশের সংবিধানকে লক্ষ্য করে তবে, মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল না করা পর্যন্ত জনগণ বিক্ষোভ অব্যাহত রাখবে।